সম্ভাবনার বাংলাদেশে বড় বাধা মাদক

সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে মাদককে বড় বাধা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নির্মূলে সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে। গতকাল শনিবার ঢাকা অফিসার্স ক্লাবে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে মাদক তৈরি হয় না, তবে কিছু অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত। মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে নিরাপত্তা ও শান্তির পরিবেশ আছে জানিয়ে মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ।

যা বাংলাদেশে বিদ্যমান। ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারেন সেরকম পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রপ্তানি করছে বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ব্যবসা সমপ্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সার্বিক সহযোগিতা দিতে প্রধানমন্ত্রী সচেষ্ট রয়েছেন।অনুষ্ঠানে সংসদ সদস্য আবু হোসেন বাবলা, সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালামসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।