ভারত-পাকিস্তানের সঙ্গে খেলে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

৩০ মে থেকে ১৪ জুলাই, বেশ লম্বা সময় জুড়ে চলবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। তবে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খেলোয়াড়দের বিশ্বকাপ ভাবনা শুরু হচ্ছে তারও আগে। বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই হচ্ছে বাংলাদেশের। ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে তবেই মূল বিশ্বকাপে যাবে বাংলাদেশ।

আইসিসি আজ বিশ্বকাপের আগে প্রস্তুতি বা গা-গরমের ম্যাচের সূচিও জানিয়ে দিয়েছে। ২৪ থেকে ২৮ মে—এ সময়ে সবগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। প্রত্যেক দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এ দুই ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা ভারত ও গত চ্যাম্পিয়নস ট্রফি জেতা পাকিস্তানকে। এর মাঝে আইসিসি বাংলাদেশ-ভারত ম্যাচকে বড় ম্যাচ বলেই আলাদাভাবে উল্লেখ করেছে। বাংলাদেশের দুটি ম্যাচই হবে কার্ডিফে।

২০১৯ বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওর্দি জানিয়েছেন, ‘এ ম্যাচগুলো সমর্থকদের বিশ্বসেরা তারকাদের নিজের মাঠে দেখার সুযোগ দেবে।’ এ ম্যাচগুলো দেখতে চাইলেও টিকিট কাটতে হবে সমর্থকদের। প্রস্তুতি ম্যাচের টিকিট পাওয়া যাবে এপ্রিল থেকে।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি:

২৬ মে: বাংলাদেশ-পাকিস্তান, কার্ডিফ স্টেডিয়াম
২৮ মে: বাংলাদেশ-ভারত, কার্ডিফ স্টেডিয়াম

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।