শিবপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ যাত্রী। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচরের সুলতানা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী মো. শফিকুল ইসলাম ভুইয়া জানান, ভোরে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ আরও অন্তত ১০ জন।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বেপরোয়া গতি ও ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।