আফসান চৌধুরীসহ ৪ জন পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার

এ বছর বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন গবেষক-কলামনিস্ট আফসান চৌধুরীসহ চারজন। আফসান চৌধুরী বাংলা সাহিত্য বিভাগে মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার পাচ্ছেন। কবিতায় কবি কাজী রোজী, কথাসাহিত্যে মনোরোগ চিকিৎসক মোহিত কামাল এবং প্রবন্ধ ও গবেষণায় একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ এ পুরস্কার পাচ্ছেন। সোমবার বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০১৮ সালের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। আগামী ১লা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবছর কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা, অনুবাদ, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী, নাটক, বিজ্ঞান/প্রযুক্তি/পরিবেশ, শিশুসাহিত্য- এই ১০টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেয়ার চল থাকলেও এবার মাত্র ৪টি শাখায় পুরস্কার দেয়া হয়েছে। বাকি শাখায় কেন পুরস্কার দেয়া হল না, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো ব্যাখ্যা দেননি বাংলা একাডেমির মহাপরিচালক।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।