বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কাভার্ড ভ্যানের চালকের সহকারী ইসমাইল হোসেন (৩৩)। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাঁচজোয়াইর এলাকায়।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক মো. আক্তারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।