ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটায় কয়লাভর্তি ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিক নিহতের ঘটনায় ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানায় মামলাটি করেন নিহত শ্রমিক রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায়। তিনিও একই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
জানা গেছে, কয়লাভর্তি ট্রাক চালক ও হেলপারের অবহেলাজনিত কারণে ট্রাকটি উল্টে ঘুমন্ত শ্রমিকদের মেসের উপর পড়ে। এতে ঘটনাস্থলে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। ভাগ্যক্রমে বেঁচে যান মামলার বাদি সঞ্জিত চন্দ্র রায়। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে। মামলায় ট্রাক চালক ও হেলপারকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া শনিবার সকালে নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা প্রদান ও আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় দেবে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার ভোরে মর্মান্তিক ঘটনাটিতে নিহতরা হলেন-নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র রায় (৩০), শংকর চন্দ্র রায় (২২), দীপু চন্দ্র রায় (১৯), অমিত চন্দ্র রায় (২০), তপন চন্দ্র রায় (২৫), মো. সেলিম (২৮), বিপ্লব (১৯), পাঠানপাড়া গ্রামের মোরসালিন (১৮), মো. মাসুম (১৮), রাজবাড়ি গ্রামের বিকাশ চন্দ্র রায় (২৮) ও কলেক চন্দ্র রায় (৩৫), শিমুলবাড়ি গ্রামের মনোরঞ্জন চন্দ্র রায় (১৯) ও মৃণাল চন্দ্র রায়(২১)।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।