ভেনিজুয়েলায় বিরোধী নেতা নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন, স্বীকৃতি দিলেন ট্রাম্প

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় রাজনৈতিক সঙ্কট আরো ঘনীভূত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভবিষ্যত কি হবে তা নিয়ে এক অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরোধী দলের নেতা হুয়ান গাইডো নিজেকে দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করায় এ সঙ্কট আরো তীব্র হয়েছে। গাইডোর এমন ঘোষণাকে অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেছে মাদুরো সরকার। একই সঙ্গে তাকে জেল দেয়ার হুমকি দিয়েছে সরকার।
এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, গত বছর দেশটিতে জাতীয় নির্বাচন হয়। ওই নির্বাচন নিয়ে আছে তীব্র বিরোধ।বহু বিদেশী সরকার নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তার পরও ১০ই জানুয়ারি নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করেন নিকোলাস মাদুরো।
তবে ঘটনাটি আরো প্যাচ খায় বুধবার যখন হুয়ান গাইডো তার নেতাকর্মী সমর্থকদের সামনে নিজে নিজেই শপথ নিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন তখন। আর তাকে দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন মাদুরো। পাশাপাশি তার দেশে থাকা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ভেনিজুয়েলা ছেড়ে যেতে সময় দেন ৭২ ঘন্টা। ভেনিজুয়েলার সংবিধান বলে, প্রেসিডেন্টের পদ যদি শূণ্য বলে নির্দিষ্ট হয় তাহলে ৩০ দিনের মধ্যে একটি নতুন নির্বাচন আহ্বান করতে হবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।