ভোলায় অগ্নিকান্ডে ৩৩ দোকান ভস্মীভূত

ভোলা সদর উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৩ট্যি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার রাত ৯টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারের একাংশে এই অগ্নিকাণ্ড ঘটে। ভোলা খানার ওসি ছগির মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাজারের পূর্বপাশে একটি ওয়ার্কশপে আগুন লাগার পর তা আশপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ভোলা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট খবর পেয়ে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে জংশন পুলিশ ফাঁড়ি থেকে ওয়াপদা পুকুর পারের মসজিদ পর্যন্ত প্রায় ৩৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।