৩ মাস পর কাজে ফিরল মধুপুর রাবার বাগানের শ্রমিকরা

টাঙ্গাইলের মধুপুর জোনের ৫ রাবার বাগানে ধর্মঘটের ৩ মাস পর অবশেষে কাজে ফিরল শ্রমিকরা। বাগানের পিচমিল টেপিং শ্রমিকরা ৪ দফা দাবিতে টানা ৩ মাস ধরে ধর্মঘট পালন করে আসছিল। স্থানীয় সাংসদ কৃষিমন্ত্রি ড.আবদুুর রাজ্জাকের নির্দেশক্রমে তার প্রতিনিধি দল, বশিউক প্রশাসন এবং পুলিশ প্রশাসন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে গতকাল শনিবার বিকালে আলোচনা করে দীর্ঘদিনের এই শ্রমিক অসন্তোষ নিরসন হলো। আজ থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন(বশিউক) এর মধুপুর জোনের জেনারেল ম্যানেজার তারেক মো.আজাদ।

শনিবার পীরগাছা রাবার বাগানে বসে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণের জন্য অর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানিয়ে শ্রমিকদের আশ^স্ত করা হয়। আলোচনা সভায় শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দেন।
জানা যায়, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বশিউক) এর আওতাধীন মধুপুর-শেরপুর জোনের ৫ রাবার বাগান পীরগাছা, চাঁদপুর, কমলাপুর, সন্তোষপুর ও কর্নজোড়া রাবার বাগানের পিচমিল টেপিং শ্রমিকরা গত ১৩ই অক্টোবর থেকে টেপিং বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছে। ২০০০ সাল থেকে পিচমিল শ্রমিক হিসেবে নিয়োগ প্রাপ্ত যে সকল শ্রমিক বর্তমানে টেপিং কাজে সংযুক্ত আছে এবং কষ প্রক্রিয়াজাতকরন কারখানায় কর্মরত শ্রমিকদের স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ, অস্থায়ীভাবে পিচমিল নিয়ম বাতিল করে মাসিক মাষ্টার রোল ভিত্তিক নিয়মিত শ্রমিকের সমপরিমাণ মজুরী প্রদান, কারখানায় শ্রমিকদের মাষ্টার রোলে মাসিক ১৫ হাজার টাকা মজুরী প্রদান ও বাগানের যাতায়াতের জন্য মেইন রোড মেরামত পূর্বক ইট বিছানোসহ ৪ দফা দাবীতে পাঁচ রাবার বাগানের প্রায় ১৬শ শ্রমিক ১৪ দিন ধরে ধর্মঘট চালিয়ে যাছ্ছিলেন।

শ্রমিকরা জানিয়েছিল, তাদের সাপ্তাহিক ছুটি নেই, ঈদের ছুটি নেই, মাতৃত্বকালীন ছুটি নেই, বৃষ্টি হলে আমাদের কাজ নেই।চাকরির শেষে এককালীন ভাতা নেই। বাগানে কাজ করতে গিয়ে সাপে কামড় দিলে ও চোখে কষ ও ছাল গেলে কোনো চিকিৎসা দেয়া হয়না। চাকরি শেষে ভিক্ষার থলি হাতে নিয়ে বাড়ি ফিরতে হবে। তারা বলেন, শ্রম আইনে বেতন ভাতা প্রদান করতে হবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।