ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া ভিসা দেয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া ভিসা ইস্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীরা। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এ অভিযোগ তদন্ত করছে। এ খবর দিয়েছে অস্ট্রেলিয়ার অনলাইন এসবিএস।
অভিযোগ আছে, বাংলাদেশী ওই কর্মকর্তা অর্থের বিনিময়ে ভিসা দিয়েছেন। এসব ভিসা ভুয়া। গত মাসে এমন ভিসা নিয়ে বাংলাদেশে আসেন কমপক্ষে ২০ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের অনেকের আত্মীয়স্বজন কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।কিন্তু ঢাকায় বিমানবন্দরে নামার পর তাদেরকে আটক করে কর্তৃপক্ষ। তাদেরকে বলা হয় তাদের ডকুমেন্টগুলো ভুয়া। এরপর তাদেরকে ফেরত পাঠানো হয় অস্ট্রেলিয়া।
ওই গ্রুপটির বেশ কয়েকজন বলেছেন, তাদেরকে তাদের সম্প্রদায়ের কিছু সদস্য বলেছিল যে, বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা ভিসা পেতে সহায়তা করতে পারেন। তারাও ওই কর্মকর্তার কাছে যায় এবং ভিসা পায়। তারা বলেছে, তাদেরকে ভ্রমণের ডকুমেন্ট ও ৩৫০ ডলার করে ওই কর্মকর্তার বাসায় পাঠিয়ে দিতে বলা হয়েছিল। এভাবে তারা ভিসা পেয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ হাই কমিশনার সুফিউর রহমান বলেছেন, তারা বাংলাদেশ থেকে এ বিষয়ে রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তবে এই অবস্থায় কোনো স্টাফ এমন কাজে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করতে পারছেন না।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।