বেড়েই চলেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট, দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট বেড়েই চলেছে। যাত্রীরা পড়েছে মহাদুর্ভোগে।
বৃহস্পতিবার কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দির রামপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট দেখা যায়। কুমিল্লা থেকে ঢাকা যেতে দুই ঘণ্টার রাস্তায় সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পর আমদানি-রপ্তানি পরিবহন বন্ধ থাকার পর অতিরিক্ত গাড়ির চাপ ও টানা ২ দিনে ধরে মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুতে গাড়ি আটকে থাকায় গেল মঙ্গলবার থেকে এ যানজটের সৃষ্টি হয়। পরে বুধবার ভোরে দুই দফায় মেঘনা ও গোমতী সেতুতে অতিরিক্ত মালবোঝাই ট্রাক ও কভার্ডভ্যানের এবং যাত্রীবাহী শ্যামলী পরিবহনের গাড়ি সেতুতে আটকে পড়ার কারণে কয়েকবার যানবাহন চলাচল বন্ধ থাকে। এ কারণেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
এদিকে অনেকেই দীর্ঘ যানজটে আটকে অতিষ্ঠ হয়ে উঠেন। শীতের রাতে যানজটে আটকে পড়া যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।