‘শপথ নিয়েছি-জনগণের সাথে থাকবো, আরো কাজ করবো’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শপথ নিয়েছি, আমরা মানুষের পাশে থাকবো, মাটির কাছে থাকবো। আরো কাজ করবো।
আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতির পিতার রাজনীতি ছিলো মানুষের প্রতি, অক্ষয় ভালোবাসা এবং আমাদের নেত্রী দেশরতœ শেখ হাসিনার রাজনীতিও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আজ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং এই শপথ নিয়েছি, আমরা মানুষের পাশে থাকবো, মাটির কাছে থাকবো। জনগণের সাথে থাকবো এবং আরো কাজ করবো।

কাদের বলেন, নতুনরাই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। আমাদের নেত্রী যে নতুন মুখ নিয়ে কেবিনেট গঠন করেছেন, তিনি তার অভিজ্ঞতা থেকে এই উপহার দিয়েছেন জাতিকে। তিনিই জানেন, কাকে কোথায় কোন পদে দিলে পারফরম্যান্সটা সঠিক হবে এবং প্রমিজের (প্রতিজ্ঞা) ওপর ডেলিভারি করতে পারবে। নতুন মন্ত্রীরা নির্বাচনি ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

কাদের বলেন, বাসে করে এসে আমরা খুব এনজয় করেছি।খুব ভাল লেগেছে। অনুভূতিটাই ছিল আলাদা যেহেতু আমার বঙ্গবন্ধুর মাজারে এসেছি, জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি-এই অনুভূতিটাই একটা আলাদা অনুভূতি।
এর আগে, দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।