পাঁচ মিনিটেই বিদ্যুতের সংযোগ

জয়পুরহাটে পাঁচ মিনিটের মধ্যেই গ্রাহক পাচ্ছে বিদ্যুতের সংযোগ। টাকা ও মাসের পর মাস ধরনা দিয়েও যেখানে বিদ্যুতের সংযোগ পাওয়া যেত না, সেখানে মুহূর্তের মধ্যেই বিদ্যুতের সংযোগ পেয়ে খুশি গ্রাহকরা।যে এলাকাগুলোতে বিদ্যুতের আলোর অভাবে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারত না। কুপি ও মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হত, এখন সেখানে মাত্র পাঁচ মিনিটেই ঘরে বসে সহজেই গ্রাহক পাচ্ছে বিদ্যুতের লাইন।জেলার সকল এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে পল্লী বিদ্যুৎ দুয়ার মিটারিং কার্যক্রমের আওতায় রাতের বেলা সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে পৌঁছে দেয়া হচ্ছে পল্লী বিদ্যুতের সংযোগ ও মিটার।গেল রোববার জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবিউল হক।এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস, আক্কেলপুর পল্লী বিদ্যুতের ডিজিএম ইয়াকুব আলী, কালাই অফিসের এজিএম কাউছার হোসেন, পাচঁবিবি অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার এন্তাজুল ইসলাম ও জিয়াউর রহমান প্রমুখ।উদ্বোধনের প্রথম দিনেই মাত্র পাঁচ মিনিটে ৭০ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।