বছরের শুরুতেই পালাতে চান আসিফ আকবর/ ডিএমএস’র ব্যানারে আসিফ আকবরের ‘চল পালাই’।

২০১৯ সালের প্রথম গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গানের শিরোনাম ‘চল পালাই’। গানটিতে যুবরাজের সাথে দ্বৈতকন্ঠ দিয়েছেন পাপড়ি। মাহমুদ জুয়েলের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন জে.কে মজলিশ। গানটির ভিডিও নির্মাণে ছিলেন সৈকত নাসির। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

আসিফ আকবরের গানে যেমন শ্রোতাদের পাগল করার অদৃশ্য এক শক্তি আছে, তেমনি তার ভিডিও মানেই নতুনত্ব। নতুন ঢং, নতুন রূপ। প্রতিটি গানের ভিডিওতেই আসিফ আকবর হাজির হন নতুন ঢংয়ে, নতুন রূপে। তার সাথে থাকে একাধিক চমক। ‘চল পালাই’ গানটিতেও একাধীক নতুন ঢং আর রূপে হাজির হচ্ছেন যুবরাজ। আর চমক হিসেব থাকছে পায়েল মুখার্জী। কলকাতার এই তারকা জুটি বেঁধেছেন বাংলার যুবরাজের সাথে।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন- ২০১৯ এ আসিফ আকবর ‘চল পালাই’ গানের মাধ্যমে সবাইকে স্বাগতম জানাচ্ছে। এটি একটি তারুণ্যের প্রেমের গান। পাপড়ি অনেক ভালো গায়। মাহমুদ জুয়েল ভাইয়ের সাথে অনেক দিন পর আবার কাজ করলাম ভালো লাগছে। ভিডিওতে সৈকত নাসির তার কারিশমা দেখিয়েছে। পায়েল মুখার্জী কলকাতার মেয়ে, খুব ভালো পরফর্ম করেছে গানটিতে। সব মিলিয়ে আসিফিয়ানদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ১০ জানুয়ারী বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে ‘চল পালাই’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।