প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা

জীবনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়া এ কে আবদুল মোমেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ কে আবদুল মোমেন সিলেট-১ আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বরিশাল-৫ আসন থেকে নির্বাচন করে জয়ী হয়ে আসা কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম প্রথমবারই প্রতিমন্ত্রী হয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীম পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
একই মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাওয়া এ কে এম এনামুল হক শামীমও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।
শরীয়তপুর-২ আসন থেকে এমপি নির্বাচিত হওয়া ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম এবার পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
আরেক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও এবারই প্রথম চট্টগ্রাম-৯ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।