মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ইটভাটার শ্রমিক নিহত

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক ইটভাটার শ্রমিক নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ রফিক (৪৫)। রবিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার সময় বারইয়ারহাট পৌরবজারের রেল গেইটে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিক নোয়াখালী জেলার সুধারাম সদর উপজেলার ফরিদাবাদ এলাকার মৃত জয়দুল মিয়ার পুত্র। সে খাগড়াছড়িতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, রবিবার সকালে রফিক খাগড়াছড়ি থেকে গ্রামের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে রফিকের মৃত্যু হয়। তার মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,