গুলিবিদ্ধ দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে দুই রোহিঙ্গার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভের নিকটবর্তী মিঠাপানির ছড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে সনাক্ত হওয়া নিহতরা হলেন, টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কাশিমের ছেলে খাইরুল আমিন (৩৫) ও হাজী মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ (৪০)।
তাদের পরনে লুঙ্গি ও গেঞ্জি রয়েছে। পাশাপাশি শরীরে গুলির চিহ্ন রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ আরটিভি জানান, সকালে স্থানীয় লোকজন মিঠাপানির ছড়া এলাকায় গুলিবিদ্ধ দুটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। খোঁজ নিয়ে জানা গেছে তারা দু’জনই মাদক ব্যবসায়ী ও রোহিঙ্গা অধিবাসী। তারা ক্যাম্পে থাকত এবং মাদক বিকিকিনিতে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এ হত্যার ঘটনা ঘটতে পারে।
ওসি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এর আগে শুক্রবার টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া বিচ উপকূল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চট্টগ্রামের লোহাগাড়া এলাকার শিক্ষার্থী জাহেদের বলে শনাক্ত হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,