বরগুনায় ছোট ভাইর লাঠির আঘাতে বড় ভাইসহ আহত -২

এম আর অভিঃ বরগুনায় ছোট ভাইর লাঠির আঘাতে বড় ভাইসহ আহত-২। আহতরা হলো মো রুহূল আমীন (৫০) ও তার স্ত্রী রাবেয়া বেগম। । আহত সূত্রে জানাগেছে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া মস্তুকটানা গ্রামের রহমান (৩৭)ও তার স্ত্রী লাকী (৩২) তুচ্ছ ঘটনায় ক্ষীপ্ত হয়ে তার বড় ভাই রুহুল আমিন (৫০) ও তার স্ত্রী রাবেয়া (৪৫) কে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। শুক্রবার সকাল আনুমানিক ৯টায় চরকগাছিয়া গ্রামের মৃত- হোসেন আলী মুসুল্লীর পুত্র রুহুল আমিন এর বাড়ির দক্ষিণ পাশে ধান ক্ষেত দু-ভাইয়ের মধ্যে ধান কাটা নিয়ে দ্বন্ধে এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় পতিত হয়ে বড় ভাই রহুল আমীন দীর্ঘদিন বিছানায় পড়া। তার অসুস্থতার সুযোগে জমি থেকে ছোট ভাই রহমান আউশ বাতলার ধান কেটে নেয়। পরে আবার গতকাল তার জমি থেকে পৌষ বাতলার ধান রহমান কেটে নেওয়ার সময় বড় ভাউ রুহুল আমীন বাঁধা দিলে ছোট ভাই রহমান ও তার স্ত্রী লাকী (৩২) ক্ষীপ্ত হয়ে রুহুল আমীন ও তার স্ত্রী রাবেয়াকে তাকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা বরগুনা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,