নির্বাচনী পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সমস্ত ওয়ার্ড থেকে সব নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
আজ বুধবার পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।
মেয়র সাঈদ খোকন বলেন, একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরণের নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণের জন্য সহযোগিতা করবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরও রাজধানী ঢাকা এখনও ঢেকে আছে ব্যানারে-পোস্টারে। রীতিমতো ঢাকা এখন যেন পোস্টারের নগরী। তাই নগরীর সৌন্দর্য ফেরাতে আজ থেকে মাঠে নেমেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর অলি-গলি থেকে শুরু করে ফুটওভারব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেয়ালসহ সবখানেই ছেয়ে আছে পোস্টার আর ব্যানারে।
তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনেক এলাকায় সকাল থেকে পোস্টার অপসারণ করতে দেখা যায়।
পোস্টার অপসারণের কাজে অংশ নেয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আলী আহম্মদ বলেন, ডিএনসিসির নির্দেশে আমরা নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ করে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,