মিরসরাইয়ে ট্রাক চাপায় বাবা-মেয়েসহ নিহত ৩ মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ট্রাক চাপায় বাবা-মেয়েসহ নিহত হয়েছে ৩ জন। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পূর্ব পোলমোগরা গ্রামের বড়তাকিয়া রেলস্টেশন এলাকার সালেহ আহম্মদ ভান্ডারী বাড়ীর সালেহ আহম্মদের পুত্র সুলতান আহম্মদ (২৮), সুলতানের শিশু কন্যা ইসরাত জাহান মুনতাহা (৩ মাস), অটোরিক্সা চালক খৈয়াছড়া ইউনিয়ের নিচিন্তা গ্রামের আব্দুল হক মিস্ত্রী বাড়ীর গনি আহম্মদের পুত্র নিজাম উদ্দিন (৪০)। এছাড়া গুরুতর আহত হয়েছে নিহত সুলতানের স্ত্রী রুজিনা আক্তার (২০)। আহত রুজিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রবিউল আজম জানান, ব্যাটারী চালিত একটি অটোরিক্সাযোগে ৪ যাত্রী বড়তাকিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ে ও পরবর্তীতে রিক্সাচালক নিহত হয় এবং আহত হয় ১ জন।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,