লোহাগড়ায় গণসংযোগকালে ক্রিকেট তারকা মাশরাফির সফরসঙ্গী পুলিশ কর্মকর্তা হৃদরোগে মৃত্যুবরণ

নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার গণসংযোগ চলাকালে নির্বাচনী সফরে দায়িত্বরত নড়াইল ডিবি কর্মকর্তা মো: মনিরুজ্জামান(৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর) বিকালে এঘটনা ঘটেছে
সূত্র জানায়, লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে গণসংযোগ শেষে জাতীয় ক্রিকেটদলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি জয়পুর গ্রামের জনসভায় ফেরবার পথে দেবী এলাকায় এ,এস,আই মো: মনিরুজ্জামান হৃদরোগে আক্রান্ত হন। মারাত্বক অসুস্থাবস্থায় সঙ্গীরা মনিরুজ্জামানকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বিকাল ৩টা ৪৫ মিনিটে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় মাশরাফির সাথে হাসপাতালে উপস্থিত সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন ।
এএসআই মনিরের সহকর্মীরা জানান, মনিরুজ্জামানের তানহা (৮) নামে এক সন্তান রয়েছে। তার বাড়ি যশোরের বাঘারপাড়া এলাকায়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,