ক্যান্সারে আক্রান্ত অর্পনকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ আজমাইন আরাফাত অর্পন, পিতা- মাইদুল ইসলাম, মাতা- আরজুমান আকতার, গ্রাম-বোনারপাড়া, উপজেলা-সাঘাটা, জেলা- গাইবান্ধা। ৫ বছর বয়সী ফুটফুটে এ শিশুটির শরীরে বাসা বেঁধেছে মরণব্যধী ক্যান্সার। ক্যান্সারে আক্রান্ত সে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তার বাবা মা তাকে চিকিৎসা করে বাঁচাতে চায়। ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অর্পনের অসহায় বাবা-মার সামর্থ না থাকায় তাদের পক্ষে তা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
বাবা মাইদুল ইসলাম জানান, গত ফেব্রুয়ারী মাসে রংপুর মেডিকেলে নেয়ার পর অর্পনের ব্লাড ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে। প্রথম অবস্থায় বাড়ির সহায় সম্পদ বিক্রি করে চিকিৎসা করেছেন। বর্তমানে ঢাকার ধানমন্ডিতে আহমেদ মেডিকেলের অধীনে চিকিৎসাধীন অর্পনের চিকিৎসা খরচ বহন করার মতো সামর্থ্য তাদের নেই। এমন বিপন্ন, অসহায় অর্পনের পাশে মানবিক দৃষ্টিতে এগিয়ে এসে সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা। সহযোগিতা পাঠানোর ঠিকানা- অগ্রনী ব্যাংক বোনারপাড়া শাখার চলতি একাউন্ড নং ০২০০০১২৮২২৮৮২, ডাচ বাংলা একাউন্ড নম্বর- ১১০.১০৩.৮৭২৬৭।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,