চূড়ান্তভাবে প্রস্তুত নির্বাচন কমিশন, সন্তুষ্ট রাষ্ট্রপতি: সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে চূড়ান্তভাবে প্রস্তুত নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।বৃহস্পতিবার বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের সঙ্গে  বৈঠকের সময় রাষ্ট্রপতি এই সন্তুষ্টির কথা জানান। বৈঠক শেষ  সিইসি কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ কথা বলেন।তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন নিয়ে ভোটার তালিকা, কতোগুলো ভোটকেন্দ্র হবে এবং ভোটের নিরাপত্তা এসব বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে। তবে নির্বাচনের তারিখ বা তফসিল নিয়ে কোনো আলোচনা হয়নি। ৪ নভেম্বর কমিশনের বৈঠকে তফসিল বিষয়ে আলোচনা করা হবে। সেখানেই সিদ্ধান্ত কবে তফসিল ঘোষণা হবে।সাংবাদিক প্রশ্নের উত্তরে সিইসি আরও বলেন, বিএনপির গঠনতন্ত্র বিষয়ে হাইকোর্টের নির্দেশনা নিয়েও আগামী কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।চলমান সংলাপ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, চলমান সংলাপ নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। আমরা আমাদের মতো করে তফসিল ঘোষণা করবো। নির্বাচনে সব দল অংশ নেবে কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে আমাদের কিছু বলার নেই। বিশ্বাস আছে যে সবাই নির্বাচনে আসবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।