আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে প্রতিনিধি দল চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন ঐক্যফ্রন্টের নেতারা।
মঙ্গলবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।
বৈঠকে সংলাপের আলোচ্য বিষয়, প্রতিনিধির সংখ্যা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে ঐক্যফ্রন্ট সূত্র জানিয়েছে।
তবে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন প্রতিনিধি দলের সংখ্যার কথা উল্লেখ না করে বলেন, আমরা সংলাপের বিষয় নিয়েই আজ বৈঠকে বসছি। সংলাপ অর্থবহ করা যায় কীভাবে, তাই নিয়েই প্রাথমিক আলোচনা হবে।
দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি