নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার ভূমিকম্পে পার্লামেন্ট অধিবেশন স্থগিত

নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পে পুরো দ্বীপরাষ্ট্রটি কেঁপে উঠেছে। এসময় রাজধানী ওয়েলিংটনেও ওই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ফলে তখন পার্লামেন্টে চলমান অধিবেশন স্থগিত হয়ে যায়। খবর রাশিয়া টুডের।

শক্তিশালী ওই ভূমিকম্পটি নিউজিল্যান্ডের ওয়টারা শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার পূর্বে ভূমিকম্প আঘাত হানে। তবে নিউজিল্যান্ডের জাতীয় বেসামরিক প্রতিরক্ষা কোনও সুনামি সতর্কতা জারি করেনি।

ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়।

এদিকে স্থানীয় সময় বেলা ৩টার দিকে আঘাত হানা ওই ভূমিকম্পের কারণে সাময়িক সময়ের জন্য পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়।

নিউজিল্যান্ডের পার্লামেন্টের ডেপুটি স্পিকার অ্যান টোলে বলেছেন, আমি কখনও ভাবিনি আমাকে এটা করতে হবে, কী ঘটেছে তা খুঁজে বের করার আগ পর্যন্ত পর্লামেন্ট মুলতবি করা হলো।

তিনি বলেন, গ্যালারিতে দর্শক ছিল এবং সবার সবকিছু ঠিক আছে সেটি দেখা জরুরি ছিল। আমরাই সম্ভবত দেশের সবচেয়ে নিরাপদ ভবনে আছি কিন্তু সব ঠিক আছে এবং পরামর্শ পাওয়ার জন্যই এমনটা করেছি।

অন্যদিকে নিউজিল্যান্ড সফররত ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলও নিরাপদে আছেন বলে জানা গেছে। ভূমিকম্পের সময় তারা অ্যাকল্যান্ডে ছিলেন। তারা অক্ষত আছেন বলে জানিয়েছে নিউজিল্যান্ডের গণমাধ্যম।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।