পাকিস্তানে বাস নদীতে, নারী-শিশুসহ নিহত ১৭

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সিন্ধু নদীতে পড়ে গেলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় পাকিস্তানে রোববার রাতে এই দুর্ঘটনায় ওই ব্যক্তিরা নিহত হয়েছেন। খবর জিও টিভির।

পুলিশ কর্মকর্তা আব্দুল গফুর বলেছেন, বাসটি গিলগিট বালতিস্তানের ঘিবেরতি থেকে রওয়ালপিন্ডি যাচ্ছিল। তিনি জানান, কোহিস্তান জেলা দিয়ে যাওয়ার সময় বাসটি গড়িয়ে সিন্ধু নদীতে পড়ে যায়।

গফুর বলেন, ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সামান্য আহত অবস্থায় একজন নারীকেও উদ্ধার করা হয়েছে।

এদিকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও শিশু রয়েছে।

জরুরি প্রতিক্রিয়া টিমের প্রতিনিধিরা জানিয়েছেন, উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং সব মৃতদেহ নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা জানাচ্ছেন, নিহতদের অধিকাংশই গিলগিট-বালতিস্তানের বাসিন্দা।

পুলিশ বলছে তাদের ধারণা পার্বত্য এলাকার পিচ্ছিল রাস্তার ওপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। নিরাপত্তার স্ট্যান্ডার্ড না মানা এবং ট্র্যাফিক আইন অমান্য করার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।