আবারও মঞ্চে ‘ইবলিশ’

রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ৩০ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে আরণ্যকের সাড়া জাগানো নাটক ‘ইবলিশ’।১৯৮১ সালে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। এরপর দেশে-বিদেশের মঞ্চে এই নাটকের শতাধিক প্রদর্শনী হয়েছে। রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।মাঝে বেশ কিছু বছর নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল। ২০১৭ সালে আরণ্যকের ৪৫ বছর পূর্তি উৎসবে ‘ইবলিশ’ নাটকটি পুনরায় মঞ্চে আসে। আগামীকাল নাটকটির প্রদর্শনীকে ঘিরে মগবাজারে আরণ্যকের মহড়া কক্ষে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকটির শিল্পী-কলাকুশলীরা।জানা গেছে, এবারের প্রদর্শনীতে মঞ্চে অভিনয় করবেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, শাহ আলম দুলাল, ফয়েজ জহির, মোমেনা চৌধুরী, আমিন আজাদ, রুবলী চৌধুরীসহ নবীন–প্রবীণ অনেক শিল্পী।ইবলিশ নাটকে তালেবেলেম চরিত্রে অভিনয় করবেন আজিজুল হাকিম। তিনি বলেন, আমরা খুব আনন্দ নিয়ে আগেও যেমন মহড়া করতাম, এখনও করছি। অনেক দিন পর মঞ্চে অভিনয় করবো। এটা দারুণ আনন্দের ব্যাপার।iblish 3অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, টেলিভিশন নাটক, সিনেমায় অভিনয় করলেও মঞ্চ থেকেই তো শুরু। আরণ্যক আমার ঘর, আরণ্যকের হয়ে মঞ্চে অভিনয় করা মানে নিজের ঘরে ফেরা। তাই দারুণ আনন্দ কাজ করে, সেই সাথে সরাসরি দর্শকের সামনে অভিনয় করতে গিয়ে তুমুল উত্তেজনাও কাজ করে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।