১৬০ কিলোমিটার গতির ইঞ্জিনবিহীন ট্রেন চালু হচ্ছে ভারতে

ইঞ্জিন ছাড়াই চলবে ট্রেন। তাও ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে। সোমবার এই ট্রেনটি চালু হচ্ছে ভারতে। ট্রেনটি তৈরি করছে খরচ পড়েছে ১০০ কোটি রুপি। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, আন্তঃনগর এই ট্রেনটির কোড নাম দেয়া হয়েছে ‘ট্রেন ১৮’। ভারতীয় রেললাইন বিষয়ক জেনারেল ম্যানেজার এস মানি সংবাদ সংস্থা আইএএনএস’কে বলেছেন, এটি সোমবার থেকে চালানোর পরিকল্পনা রয়েছে। দু’মাসের মতো সময় দুই থেকে তিনটি সেক্টরের মধ্যে পরীক্ষামুলকভাবে চলবে এ ট্রেন।

যদি ফল সন্তোষজনক হয় তাহলে এ ট্রেনটিকে যাত্রীসেবায় ব্যবহার করা হবে। যদি তা করা যায় তাহলে ভারতীয় রেল নেটওয়ার্কে শতাব্দী এক্সপ্রেস ট্রেনের স্থানে এই ট্রেন-১৮কে চালানো হবে।

ট্রেন-১৮ পুরোপুরি তৈরি করা হয়েছে ভারতে। চেন্নাইয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এমন আরো ট্রেন তৈরির পরিকল্পনা রয়েছে। ইঞ্জিনবিহীন এই ট্রেনের বডি তৈরি হবে মরিচাপ্রতিরোধী স্টিলে। আর পুরো ট্রেনটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। এটি হবে ১৬ টি চেয়ার-কার টাইপের কোচ। যার মধ্যে দুটি কোচ থাকবে এক্সিকিউটিভ চেয়ার কার। আর ১৪টি থাকবে নন-এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। এক্সিকিউটিভ চেয়ার কার কোচে আসন থাকবে ৫৬টি। নন এক্সিকিউটিভ চেয়ার কার কোচে থাকবে ৭৮ জন যাত্রীর সংস্থান। ট্রেন-১৮’তে থাকবে বিশ্বমানের সুবিধা। আছে স্বয়ংক্রিয় দরজা। ভিতরে আছে ওয়াইফাই সুবিধা, যাত্রীদের জন্য জিপিএস-ভিত্তিক তথ্য সিস্টেম। আছে মডুলার টয়লেট, যেখানে আছে বায়ো-ভ্যাকুয়াম সিস্টেম। হ্যালোজেনমুক্ত রাবারের ওপর রাবারের মেঝে। আছে ঘূর্ণায়মান আসন। যাত্রী তার চলার পথে প্রয়োজনমতো তা ঘুরিয়ে নিতে পারেন। বিকলাঙ্গদের জন্য রয়েছে তাদের উপযোগী টয়লেট।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।