ডলারের দাম বেশি নেয়ায় ৯ ব্যাংককে শোকজ

আন্তঃব্যাংক দরের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করায় ৯ ব্যাংককে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ববাবর কারণ দর্শাণোর এই চিঠি পাঠানো হয়েছে।
ব্যাংকগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বেসিক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক (ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক) ও এক্সিম ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র সিরাজুল ইসলাম আজ সোমবার এই শোকজ পাঠানোর বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমদানিকারকদের কাছ থেকে যে দাম নেয়া হয়েছে, এ ব্যাংকগুলো তার চেয়ে হিসাবে কম দেখিয়েছে। প্রকৃত ডলারের দর গোপন করায় ব্যাংকগুলোকে কারণ দর্শাণোর চিঠি পাঠানো হয়েছে।
তথ্য মতে, ব্যাংকগুলোকে ৮৩ টাকা ৮৫ পয়সায় ডলার বিক্রির নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই ৯টি ব্যাংক সে নির্দেশনা মানেনি। আমদানি পর্যায়ে তারা ৮৪ টাকা ৬০ পয়সা থেকে ৮৪ টাকা ৯৫ পয়সা পর্যন্ত দরে ডলার বিক্রি করেছে।
ব্যাংকগুলোকে আগামী ৩ দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। কোনও ব্যাংক উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে ওই ব্যাংককে বিদ্যমান আইন অনুযায়ী জরিমানা করা হবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।