টন্সিলাইটিস : গলার গ্রন্থির প্রদাহ হলে করণীয়

টনসিল শব্দটির সঙ্গে আমরা প্রত্যেকেই কমবেশি পরিচিত। টনসিল এক ধরনের লিম্ফ নোড বা গ্রন্থি যা আমাদের গলার পিছনের দিকের অংশে থাকে। টনসিল আমাদের দেহে শ্বেত রক্ত কণিকা উৎপন্ন করে যা বাইরে থেকে দেহে প্রবেশকারী রোগের জীবাণু ধ্বংস করে। কিন্তু কখনও কখনও এইসব জীবাণুকে ধ্বংস করতে গিয়ে টনসিল গ্রন্থি নিজেই আক্রান্ত হয়ে পড়ে। ফলে ইনফেকশন হয় এবং এই গ্রন্থি ফুলে যায়। একে আমরা মেডিক্যালের ভাষায় টন্সিলাইটিস বলি। শিশু-কিশোরদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দিলেও যে কোনো বয়সী মানুষেরই টন্সিলাইটিস হতে পারে।

স্ট্রেপটোকক্কাল ব্যাকটেরিয়া দ্বারা বেশির ভাগ টন্সিলাইটিস হয়ে থাকে। এর লক্ষণগুলো হলো- দুই দিনের বেশি সময় গলায় ব্যথা এবং খাবার গিলতে ব্যথা হওয়া, গলা ফুলে যাওয়া, গলার স্বর পরিবর্তন হওয়া, খাবারে অরুচি, জ্বর, মাথা ব্যথা ইত্যাদি। কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যা নিজ থেকেই ঠিক হয়ে যায়। নিজ থেকে ঠিক না হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ৩-৪ দিনের বেশি সময় ধরে গলা ব্যথা থাকলে, জ্বর আসলে এবং গিলতে কষ্ট হলে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিলে টন্সিলাইটিস ভালো হয়ে যায়। কিন্তু যদি ইনফেকশন বছরে চার-পাঁচবার পর পর দুই বছর হয় তখন একে ক্রনিক টন্সিলাইটিস বলে। সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।