ক্যারিয়ার সেরা ইনিংস খেলে মান বাঁচালেন ইমরুল

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। তবে ক্রিজে এসে হতাশ করেন ওপেনার লিটন দাস। কিছুক্ষণ পরেই ফিরে যান অভিষিক্ত ফজলে মাহমুদ রাব্বিও। চার নম্বরে খেলতে নামা মুশফিকুর রহিমকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার ইমরুল কায়েস। দলীয় ৬৬ রানে মুশফিক আউট হন। এবার মোহাম্মদ মিঠুনকে নিয়ে গড়েন ৭১ রানের জুটি। সব ঠিকই যাচ্ছিল। ২৮তম ওভারের দ্বিতীয় বলে মিঠুন আর শেষ বলে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরে গেলেই সব ওলট পালট হয়ে যায়। স্কোর কার্ডে দুই রান যোগ হতেই মাঠ ছাড়তে হয় মেহেদি হাসান মিরাজকে। অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতির্থদের আসা যাওয়া দেখছিলেন কায়েস।
আট নম্বরে ব্যাট করতে এসে ওপেনার ইমরুলকে যোগ্য সঙ্গ দিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। খাদের কিনারায় থেকে ১২৭ রানের বিশাল জুটি গড়েন এই দুই বাম-হাতি ব্যাটসম্যান।
অভিজ্ঞ কায়েস তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অন্যদিকে ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে নেমেই সাইফুদ্দিন তুলে নেন নিজের প্রথম হাফ সেঞ্চুরি।
১৪০ বলে ১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলে থামেন ইমরুল কায়েস। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান এই ইনিংসে ১৩টি চার ও ছয়টি ছক্কা হাঁকান।
এর আগে ২০১৬/১৭ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠেই ১১৯ বলে ১১২ রানের ইনিংসটি ছিল ইমরুলের সর্বোচ্চ। ২০০৯/১০ মৌসুমে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৮ বলে ১০১ রানের একটি ইনিংস খেলেছিলেন ইমরুল।
অন্যদিকে ৬৯ বলে ৫০ রান করে ফেরেন সাইফুদ্দিন। তিনটি চার ও একটি ছয় দিয়ে ইনিংসটি সাজান তরুণ এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা ২ আর মুস্তাফিজুর রহমান ১ রান করে ক্রিজে ছিলেন। নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রান সংগ্রহ করকে সক্ষম হয় টাইগাররা।
জিম্বাবুয়ের হয়ে কাইল জারভিস চারটি, টেন্ডাই চাতারা তিনটি ও ব্রান্ডন মাভুতা একটি করে উইকেট তুলে নেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।