বাবার জন্য দোয়া চাইলেন আইয়ুব বাচ্চুর ছেলে

 

বাবার জন্য দোয়া চেয়েছেন সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার। বাবার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ছেলে বলেন, ‘আমার বাবা অজানাবশত কোন দোষ করে থাকলে মাফ করে দেবেন। বাবা সংগীতের মাধ্যমে মানুষকে ভালবাসতেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখান থেকে মরদেহ নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিয়ে আসলে আত্মীয়স্বজন ও হাজারো ভক্ত একনজর দেখতে ভিড় করেন।

বিকেলে নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে খোলা হয়েছে শোক বই। শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে এ শোক বই খোলা হয়। এরপর থেকে তার ভক্তরা লাইন ধরে শোক বইয়ে বিভিন্ন আবেগঘন মন্তব্য লিখছেন।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ