জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে হাত ধোয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে সোমবার র্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ওয়াল্ডভিশন, ব্র্যাক, ও ইএসডিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে একটি র্যালী শহর প্রদক্ষিণ শেষে ইসলামপুর মডেল সরকারী প্রাইমারী স্কুল মাঠে শিশুদের মধ্যে হাত ধোয়ার কলা কৌশল সম্পের্কে সচেতনা মূলক প্রশিক্ষণ দেওয়া হয়।
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি