হ্যাকারা ভারতের মুম্বাইয়ের ব্যাংক থেকে ১৯০ কোটি রুপি চুরি করেছে

এবার ভারতের মুম্বাইয়ের একটি ব্যাংক থেকে ১৯০ কোটি রুপি হ্যাক করে নিয়ে গেছে সাইবার সন্ত্রাসীরা। ব্যাংক অব মরিশাসের মুম্বাই শাখার একটি হিসাব থেকে এই চুরি হয়। যদিও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া অর্থের প্রায় ৯০ শতাংশ তারা উদ্ধার করতে পেরেছে। বাকি আরো কিছু উদ্ধার হবে। এ ছাড়া বীমা কম্পানি থেকেও ক্ষতিপূরণ পাওয়া যাবে।

জানা যায়, এ মাসের শুরুর দিকে স্টেট ব্যাংক অব মরিশাসের (এসবিএম) হিসাব হ্যাক ও টাকা লুট হওয়ার ঘটনাটি প্রকাশ পায়। গত ২ অক্টোবর এসবিএম কর্তৃপক্ষ এক বিবৃতিতে মুম্বাইয়ে অবস্থিত এসবিএমের নরম্যান পয়েন্ট শাখায় হ্যাকিংয়ের মাধ্যমে এক কোটি ৪০ লাখ ডলার খোয়া যাওয়ার কথা জানায়। গত ৫ অক্টোবর ব্যাংক কর্তৃপক্ষ মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ে (ইওডাব্লিউ) বিষয়টি জানিয়ে একটি মামলা দায়ের করে। এ মামলায় অবশ্য ১৪৭ কোটি রুপি খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়। আর গত শুক্রবার ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে ১৯০ কোটি রুপি খোওয়া যাওয়া এবং তার ৯০ শতাংশ উদ্ধার করতে পারার কথা উল্লেখ করা হয়।

জানা যায়, হ্যাকাররা এসবিএমের নরম্যান পয়েন্ট শাখা থেকে চুরি হওয়া অর্থ যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক, লন্ডন ও প্যারিসের একটি ব্যাংকের হিসাবে স্থানান্তর করে। এর মধ্যে ২৯ কোটি রুপি তারা উঠিয়েও নেয়। সাইবার বিশেষজ্ঞরা এসবিএমে হ্যাকিং ও চুরির বিষয়টি তদন্ত করে দেখছেন।

এসবিএমে হ্যাকিংয়ের ঘটনাটি গত কয়েক মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যে সংঘটিত দ্বিতীয় ঘটনা। এর আগে গত ৯ আগস্ট ও ১১ আগস্ট পৃথক দুটি সাইবার হামলায় পুনে শাখা থেকে কসমস ব্যাংক প্রাইভেট লিমিটেডের মোট ৯৪ কোটি রুপি হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এনডিটিভি, ইকোনমিক টাইমস।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত