চালু হচ্ছে মক্কা-মদিনা রুটে দ্রুত গতির ট্রেন

উচ্চ গতির ট্রেন সার্ভিস উদ্বোধন করল সৌদি আরব। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ উচ্চ গতির এ ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। মক্কা থেকে মদিনায় যাবার এই যাত্রীবাহী ট্রেনের নাম হারামাইন এক্সপ্রেস। খবর আল-জাজিরা, খালিজ টাইমস।
মাত্র দুই ঘণ্টায় উচ্চ গতি সম্পন্ন ট্রেন হারামাইন এক্সপ্রেস ৪৫০ কিলোমিটার (২৮০মাইল) পথ পাড়ি দিয়ে যাত্রীদের নিয়ে মক্কা থেকে জেদ্দার রেড সি পোর্ট হয়ে মদিনায় পৌঁছে দেবে। আগামী ৪ অক্টোবর থেকে নিয়মিত যাত্রী পরিবহন করবে হারামাইন এক্সপ্রেস।
হারামাইন এক্সপ্রেস উচ্চ গতির ট্রেনটি প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদেরকে ২ ঘণ্টার সার্ভিস প্রদান করবে। ৩৫টি ট্রেন দিয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ প্রকল্পটিতে প্রায় ১৬ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে।
এই এক্সপ্রেস আগামী বছর হজে মক্কা থেকে মদিনায় ২ মিলিয়ন হজ যাত্রীকে পরিবহন করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছেহারামাইন এক্সপ্রেস উচ্চ গতির ট্রেন যোগাযোগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয় বড় পরিবহন প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান রেল যোগাযোগ প্রকল্প পরিচালক মোহাম্মদ ফালাহ।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত