দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণে আরও চারটি স্লট চেয়েছে বাংলাদেশ

দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর কাছে মহাকাশে আরও চারটি স্লট চেয়েছে বাংলাদেশ। খবর বাসসের।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মহাকাশে দেশের প্রথম ‘জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট’ বঙ্গবন্ধু-১ সফল উৎক্ষেপণের পর এ উদ্যোগ নেয়া হলো।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে যথাযথ অরবিটাল স্লট পেতে তারা প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, ‘আমরা ৬৯ ডিগ্রি পূর্ব, ৭৪ ডিগ্রি পূর্ব, ১০২ ডিগ্রি পূর্ব এবং ১০২ ডিগ্রি পূর্ব-এর জন্য আইটিইউ’র কাছে আবেদন করেছি।’

অরবিটার স্লট প্রাপ্তি একটি দীর্ঘ প্রক্রিয়া একথা উল্লেখ করে ড. মাহমুদ বলেন, ‘আবেদনসমূহের উপর স্ক্রিনিং ও হিয়ারিং এবং অনেক দেশের আপত্তি নিষ্পত্তির পর আইটিইউ অরবিটাল স্লট বরাদ্দ দেয়।’

বিভিন্ন দেশ একই অরবিটাল অবস্থানের স্লটের জন্য আবেদন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ শুধুমাত্র আবেদন জমা দিয়েছে এবং এর মানে এই না যে, আমরা স্লটগুলো পেয়ে গেছি।’

একই সময়ে বিভিন্ন দেশ সংশ্লিষ্ট স্যাটেলাইটের ফুটপ্রিন্ট তাদের ফ্রিকোয়েন্সিতে জটিলতা সৃষ্টি করতে পারে বলে আপত্তি জানিয়ে অভিযোগ করে থাকে উল্লেখ করে ড. মাহমুদ আরও বলেন, সে কারণে ‘কখনো কখনো স্লট বরাদ্দের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়।’

শুধুমাত্র অরবিটাল স্লট নিয়ে কাজ করার জন্য কোম্পানিতে পৃথক সেল চালু করার কোন পরিকল্পনা তার নেই বলে বিসিএসসিএল চেয়ারম্যান উল্লেখ করেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু-১ মহাকাশে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব জিওস্টেশনারি স্লটে অবস্থান করছে। এই স্যাটেলাইটটি সার্কভুক্ত দেশসমূহসহ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কাজাখস্তানের অংশ বিশেষ কাভার করে।

যদিও ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে এটির কাভারেজ শক্তিশালী। এ কারণে এই ছয়টি দেশকে এ সংক্রান্ত বাণিজ্যের জন্য চিহ্নিত করা হয়েছে।

স্যাটেলাইট অপারেশনের মধ্যে রয়েছে টেলিভিশন চ্যানেলসমূহ, ভিস্যাট, নেটওয়ার্ক রেস্টোরেশন প্রভৃতির জন্য ‘ডাইরেক্ট- টু- হোম’ সার্ভিস।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত