‘এখনই বিয়ে করতে চাই না’

চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে ঢালিউডের অনেকেই লাকী হিরোইন বলে থাকেন। কারণ তানহা তার অভিনীত তিন ছবিতে নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খান, আরিফিন শুভ ও নিরবের মতো পরিচিত মুখকে। প্রথমে মডেল-অভিনেতা নিরবের বিপরীতে ‘ভোলা তো যায় না তারে’ ছবির মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন তানহা। রফিক শিকদারের পরিচালনায় এ ছবির পর শফিক হাসানের ‘ধুমকেতু’ ছবিতে শাকিব খানের বিপরীতে এবং জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘ভালো থেকো’ ছবিতে আরিফিন শুভর বিপরীতে কাজ করেন তিনি। চলতি বছরের শুরুতে ‘ভালো থেকো’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে শুভর বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন তানহা। তবে এ ছবির নায়িকা নির্বাচনে ছিল মজার ঘটনা। ছবির প্রযোজনা প্রতিষ্ঠানটি শুভর বিপরীতে একজন নতুন নায়িকাকে খুঁজছিলেন।অবশ্য প্রযোজকের কথা ছিল, নতুনদের মধ্যে পরিচালক যাকে মনে করবেন, তিনিই হবেন ‘ভালো থেকো’ ছবির নায়িকা। তানহা এই ছবিতে তার নায়িকা হওয়ার গল্প বললেন এভাবে-‘ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার সঙ্গে আমার আগেই পরিচয় ছিল। তবে সবকিছুই পরিচালকের ওপর নির্ভর করছিল। পরিচালক রাজু স্যার একদিন আমাকে ডেকে ছবির গল্প শোনালেন। তারপর নীলা চরিত্রটি নিয়ে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। শেষে তিনি জানান, ছবির গল্পের জন্য আমাকেই তার প্রয়োজন। এর আগে শাকিব খানের বিপরীতেও তিনি কাজ করেন। অভিনয়ে প্রশংসা পেলেও নায়িকা হিসেবে তানহা হিটের খেতাব এখনো পাননি। তবে হাল ছাড়েন নি তিনি। সামনে নতুন ছবির কাজে হাতে দিচ্ছেন। এবারও কি তাহলে নায়ক চমক থাকবে জানতে চাইলে তানহা বলেন, চমক তো অবশ্যই থাকবে। তবে চমকটি জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। নভেম্বরে নতুন ছবির কাজ শুরু করব। এখনই সবকিছু জানাতে চাই না। নতুন ছবিটি যৌথ প্রযোজনার না দেশীয় ছবি হবে জানতে চাইলে তানহা বলেন, অবশ্যই দেশীয়। আর মহরত অনুষ্ঠানে সবকিছু জানাবো। দ্য অভি কথাচিত্রের ব্যানারে ছবিটি নির্মাণ হবে। শুধু একটা কথাই বলবো, এটা হবে সবার জন্য সারপ্রাইজ। হুট করে অনেক ছবির প্রস্তাব পেলেও তাতে গা ভাসান নি তানহা। ধীর গতীতে বুঝে শুনে পা ফেলছেন তিনি। মাঝে দুবাইয়ের শারজাহ এক্সপো সেন্টারে একটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি। আর সামনের সপ্তাহে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে তানহা বলেন, মাঝে ছবিতে কাজ না করা হলেও ইগলুর একটি বিজ্ঞাপনে মডেল হয়েছি। আর সামনে শহীদ রায়হানের নির্দেশনায় রাজধানীর কোক স্টুডিওতে রংধনু গুড়া মসলার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। আশা করি, আমার এ কাজটিও দর্শক পছন্দ করবেন। তানহা মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এস এস সি ও এইচ এস সি শেষ করে নর্দান ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন। কাজের পাশাপাশি পড়াশুনাতেও বেশ সময় দিচ্ছেন তিনি। অল্প করলেও তিনি ভালো কাজ করতে চান। সবশেষ ‘ভালো থেকো’ ছবিতে গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় তিনি কাজ করেছেন। তানহা বলেন, এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ যে নির্মাতা জাকির হোসেন রাজুর নির্মাণে একটি চলচ্চিত্রে অভিনয় করেছি। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। খুব ¯েœহ দিয়ে তিনি আমাকে কাজটি করিয়েছেন। তার কাছে আমি কৃতজ্ঞ। ছবিতে আরিফিন শুভর পাশাপাশি আসিফ ইমরোজও কাজ করেছেন। ছবিটি মুক্তির পর বেশ সাড়াও পেয়েছিলাম। বিশেষ করে ছবির গানগুলো দর্শক পছন্দ করেছিল। ছবিটির সংগীত পরিচালনা করেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। আর ছবিটি প্রযোজনায় ছিল দি অভি কথাচিত্র। সামনের ছবিটিও ভালো হবে বলে আশা করছি। সব হলো, বিয়ে কবে করবেন তানহা? জবাবে এক কথায় তিনি বলেন, এখনই বিয়ে করতে চাই না। বিয়ের জন্য আরো কিছুটা সময় প্রয়োজন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,