পলিথিন ব্যাগে সয়লাব ভূরুঙ্গামারী

মনিরুজ্জামান মনির ভুরুঙ্গামারি(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পলিথিন ব্যাগের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়ে গেছে। আইনের তেমন প্রয়োগ না থাকায় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ হচ্ছে না। পরিবেশ সংরক্ষণ আইনে পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হলেও বর্তমানে উপজেলার হাট-বাজার ও দোকান-পাটে পলিথিন ব্যাগের ব্যবহার পূর্বের অবস্থানে ফিরে গেছে। প্রসাধনী, পোশাক ও পাদুকা ব্যতীত প্রায় সকল পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে।

পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ আইন চালু হওয়ার পর বাজারে পলি ব্যাগের বিকল্প হিসাবে কাগজের ঠোঙ্গা ও ব্যাগ এবং সুতার তৈরী ব্যাগের ব্যাপক ব্যবহার দেখা গেছে। স্থানীয় হাট-বাজারগুলোতে প্রসাশনের নজরদারি না থাকায় অসচেতন ব্যবসায়ী ও ক্রেতারা অবচেতন মনে পরিবেশের ক্ষতি করে চলছেন। পরিত্যক্ত পলিথিনের কারণে ফসলী জমির উর্বরতা কমে যাচ্ছে, নদী-নালা ও পুকুর-ডোবা নাব্যতা হারিয়ে ফেলছে।

উপজেলা শহরের পানি ও পয়ঃনিস্কাশন ড্রেনে পলিথিন জমে জমে গতি পথে বাধার সৃষ্টি করছে। এতে অল্প বৃষ্টিতে প্লাবিত হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট। দেখা গেছে কৃষির জন্য ক্ষতিকারক সহজে পঁচনশীল নয় এমন মোটা পলিথিনের প্যাকেটে বিভিন্ন কৃষি পণ্যের বীজ, সার ও কীটনাশক বিক্রি করা হচ্ছে।

উপজেলার হাট বাজারে দেশীয় পলিথিন ব্যাগের পাশাপাশি অবৈধ পথে আসা ভারতীয় পলিথিন ব্যাগ প্রচুর পরিমানে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিবেশ বিপর্যয় অবশ্যাম্ভাবী।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,