যেভাবে রোবট ‘চিট্টি’ হলেন রজনীকান্ত

ভারতের সবচেয়ে বড় তারকা রজনীকান্তের ছবি ‘রোবট’ এর সিক্যুয়েল ‘টু পয়েন্ট জিরো’র টিজার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। টিজারটি সোশাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত টিজারটি ৩ কোটি মানুষ দেখেছেন।

ফিল্ম প্রডাকশন হাউস লাইকা একবছর আগে তাদের ইউটিউব চ্যানেলে এই সিনেমায় রজনীকান্তের মেকআপ ভিডিও আপলোড করেছিল। এখন সেই ভিডিওই বেশ ভাইরাল।

রজনীকান্ত তাঁর সিনেমায় কিভাবে ‘চিট্টি’ হয়ে উঠলেন এই ভিডিওটিতে তারই একটি ঝলক দেখা যাবে। শুধু তাই নয়, অক্ষয় কুমার, যিনি এই সিনেমায় ভিলেন হয়েছেন তারও মেকআপ দেখা যায় এই ভিডিওটিতে।

‘টু পয়েন্ট জিরো’ সিনেমার মেকিং ভিডিওতে দেখা যাচ্ছে সবুজ রঙের কিছু লাগানো হচ্ছে রজনীকান্তের মাথায়। মেকআপের কিছু সামগ্রী প্রয়োগ করা হচ্ছে মাথার মেকআপের সময়। শেষ পর্যন্ত কিভাবে মানুষ রজনীকান্ত ‘রোবট চিট্টি’ হয়ে উঠলেন তা দেখে অবাক হতে হয়।

রজনীকান্ত তাঁর চলচ্চিত্রের জন্য যেকোনো রকম পরীক্ষানিরীক্ষা করতে বরাবরই প্রস্তুত।

এই ভিডিওটি এখন পর্যন্ত ১ কোটি ৭০ লাখ মানুষ দেখেছেন। চিট্টির ভূমিকায় অভিনয় করার জন্য রজনীকান্ত আবার পর্দায় ফিরে আসছেন। গণেশ চতুর্থীর দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় ছবিটির টিজার মুক্তি পায়।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোবট’ সিনেমার দ্বিতীয় অংশ এটি। মূল ভূমিকায় সুপারস্টার রজনীকান্ত রয়েছেন। আর অক্ষয় কুমারকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। অক্ষয় কুমার এই ছবিতে বিজ্ঞানী ডা. রিচার্ড নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও এই সিনেমায় রয়েছেন সুধাংশু পান্ডে এবং আদিল হুসেনের মতো তারকাও। অস্কারজয়ী সুরকার এ আর রহমান এই ছবির সংগীত পরিচালনা করেছেন। ‘রোবট’-এ ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনয় করেছিলেন আর ‘টু পয়েন্ট জিরো’তে দেখা যাবে অ্যামি জ্যাকসনকে।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত