গুজবের রহস্য উদঘাটনের জন্য তথ্য সেল গঠন করা হবে- তারানা হালিম

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের রহস্য উদঘাটনের জন্য তথ্য সেল গঠন করবে মন্ত্রণালয়। এই সেলের মাধ্যমে যে কোনো ধরনের গুজবের রহস্য তিন ঘণ্টার মধ্যে উদঘাটন করা সম্ভব হবে।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, ফেসবুকে মিথ্যা কোনো পোস্ট দিলে ৩ ঘণ্টার মধ্যেই জানানো হবে এটি গুজব। এ জন্য চলতি মাসের শেষ দিকে তথ্য অধিদফতরের অধীনে ‘গুজব শনাক্তকরণ ও নিরসন কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি বলেন, এই তথ্য সেল ২৪ ঘণ্টা খোলা থাকবে। ৮ ঘণ্টা করে তিন শিফটে সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন। এছাড়া আমরা একটি নম্বর দেয়ারও চেষ্টা করছি। এই নম্বরটি সব সাংবাদিকদের কাছে থাকবে। আমরা স্বপ্রণোদিত হয়েই আপনাদের কাছে গুজব সংক্রান্ত সংবাদ পৌঁছে দিতে চাই।

তারানা হালিম বলেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা গুজবের কারখানা হয়ে যায়। এই মাধ্যমের প্রতি আসক্তির কারণে যে স্ট্যাটাসই আসুক তারা সত্য বলে ধরে নেয়।

তথ্যপ্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের লন্ডনভিত্তিক একটি সেল আছে এবং তিনশ’রও বেশি পেজ, তারা খুব অ্যাক্টিভ। নির্বাচনের আগে মিথ্যা, অসত্য গুজব এবং প্রচারণার প্রবণতা বেড়ে যাবে। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে বাকরোধ বা কণ্ঠরোধ করা নয়, আমাদের দায়িত্ব কোনটি অসত্য সেটি তুলে ধরা। সে কাজ করার জন্য কেন্দ্রটি গঠন করা হবে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তথ্য মন্ত্রণালয়ের পিআইডিতে (তথ্য অধিদফতর), প্রয়োজন হলে নিমকোতে (বাংলাদেশ গণমাধ্যম ইনস্টিটিউট) বেশ কিছু তরুণ লোকবল আছে তাদের ইনক্লুড করে একটি টিম করবো যারা ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া দেখতে থাকবে।

তথ্যপ্রতিমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়াতে যে সংবাদগুলো গুজব সেগুলো চিহ্নিত করবে এবং সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেল, রেডিও এবং সব সংবাদ মাধ্যমে তিন ঘণ্টার মধ্যে লিখিতভাবে স্বপ্রণোদিত হয়ে পিআইডি থেকে প্রেসনোট দেবে যে এই সংবাদগুলো গুজব, ভিত্তিহীন এবং অসত্য।

বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন সম্প্রচারের ক্ষেত্রে পুরোপুরি কার্যকর জানিয়ে তারানা হালিম বলেন, বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবল সম্প্রচার করছে। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশ টেলিভিশনকে সম্প্রচার ফি বাবদ আর বছরে ৬ কোটি টাকা দিতে হবে না। এ কারণে দেশের বেসরকারি টিভি চ্যানেল কর্তৃপক্ষকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের অনুরোধ জানিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত