বাবা-মার মোবাইল ফোনের আসক্তির বিরুদ্ধে জার্মানির শিশুরা

মা-বাবা সারাক্ষণ মোবাইলে মুখ গুঁজে থাকেন। তাদের মোবাইল আসক্তিতে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে বিক্ষোভ করছে জার্মানির হামবুর্গের একদল শিশু।

জানা গেছে, অভিনব ওই বিক্ষোভের আয়োজকও একজন শিশু। সাত বছর বয়সী এমিল ওই বিক্ষোভের ডাক দেয়। যদিও এই বিক্ষোভের জন্য পুলিশের অনুমতির ব্যবস্থা করে দিয়েছে এমিলের বাবা-মা।

জানা গেছে, গত শনিবারের ওই বিক্ষোভে দেড় শতাধিক শিশু ও তাদের বাবা-মা উপস্থিত হয়। শিশুরা নিজেরাই পোস্টার বানিয়ে এনেছিল বিক্ষোভের জন্য।

বিক্ষোভ সমাবেশে এমিল বলেন, আশা করছি, এই বিক্ষোভের ফলে মানুষজন তাদের মোবাইল ফোনে কম সময় ব্যয় করবে। সকল বাবা-মার উদ্দেশে এই বার্তা দিতে চাই, ‘আমার সঙ্গে খেলো, তোমার স্মার্টফোনের সঙ্গে নয়’।

গবেষণায় দেখা গেছে, বাবা-মার মোবাইল ফোন আসক্তি শিশুদের মধ্যে আচরণগত সমস্যা তৈরি করতে পারে। তারা ঘ্যানঘ্যানে বা প্যানপ্যানে শিশু হয়ে উঠতে পারে। এমনকি হাইপার অ্যাক্টিভ বা হতাশাগ্রস্ত হতে পারে।

আরো দেখুন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা

ফুলতলার উপজেলার গিলাতলার কৃতি সন্তান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি গাজী মাকুল উদ্দীনকে ঐতিহ্যবাহী গিলাতলা যুব ক্রীড়া চক্রের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার ফুলতলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড.

আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত