সুন্দরগঞ্জে সংখ্যালঘুর বসতবাড়িতে অগ্নিসংযোগ

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে এক সংখ্যালঘুর বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ঐ পরিবারের ৪টি হাঁস, একটি ছাগলসহ গোয়ালঘর ভস্মিভূত হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পূর্বশত্রুতার জের ধরে উপজেলার রামজীবন ইউনিয়নের পূর্ব-রামজীবন (খংগুয়ারপাড়) গ্রামের মৃত ভব চন্দ্র দাশের পুত্র বাবুলাল দাশের বসতবাড়ির গোয়ালঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে গোয়াল ঘর, হাঁস ও ছাগল পুড়ে যায়। বাবুলাল দাশ ও তার স্ত্রী শিল্পী রাণীসহ স্থানীয়রা জানান,পার্শবর্তী এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পাতানো আত্মীয়তার সুযোগে একে অপরের চলে আসে অবাধে খাওয়া- দাওয়া ও আসা-যাওয়া। এরই একপর্যায়ে বাবুলালের সুন্দরী স্ত্রীর প্রতি লোলুভ দৃষ্টি দেয় ঐ ব্যক্তি। তা জানাজানি হলে তাদের পাতানো আত্মীয়তা সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এতে ক্ষীপ্ত হয়ে ঐ ব্যক্তি তখন থেকে বাবুলাল ও তার স্ত্রীর প্রতি গভীর ষড়যন্ত্রসহ নানান হুমকী অব্যাহত রাখে। ঘটনার পর থেকে প্রভাবশালী ব্যক্তিটির নানান হুমকী- ধামকী অব্যাহত থাকায় বাবু লালের পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঐ প্রভাবশালী ব্যক্তি অসৎ উদ্দেশ্য হাসেল করতে না পেয়ে শত্রুতামূলক এর আগেও কয়েক দফা অগ্নিসংযোগ করলে বাবুলালের বাড়ির ঘিড়া ও খড়ের ঢিবি পুড়ে যায়। ঐ সব ঘটনায় বাবু লাল দাশের বসতবাড়িতে তেমন কোন ক্ষতি হয়নি। কিন্তু, এবারের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হবার দাবী জানান বাবুলাল ও তার
স্ত্রীসহ স্থানীয়রা। তারা অভিযোগ করে বলেন, ঐ প্রভাবশালী ব্যক্তির কারণে এখন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে কোথাও কোন মামলা বা অভিযোগ করতে পারছেন না।
বিষয়টি নিশ্চিত করে রামজীবন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান বলেন, বাবুলালের বসতবাড়িতে অগ্নিসংযোগের কথা শুনেছি যে, গভীর রাতে শত্রুতা মূলক কে- বা কারা যেন তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ছবি সংযুক্ত

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।