যাত্রীকল্যাণ সমিতির মহাসচিবকে ফের রিমান্ডে চায় পুলিশ

চাঁদাবাজির মামলায় বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে ফের রিমান্ডে নিতে আবেদন করেছে মিরপুর থানার পুলিশ। এবার পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে একদিনের রিমান্ড শেষে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান হাজির করে এ আবেদন করেন। এ তথ্য জানিয়েছেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান।

আনিসুর রহমান জানান, বেলা ৩টার পরে ঢাকার মহানগর হাকিম গোলাম নবীর আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। তিনি জানান, এর আগে গত বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোজাম্মেল হক যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে একদিনের রিমান্ডে পাঠান। আজ সে রিমান্ড শেষ হলে ফের আদালতে হাজির করে পুলিশ।

গত ৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানায় দুলাল নামের এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম জানান, দুলাল নামের এক ব্যক্তি গত বুধবার মোজাম্মেলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

গত ৩১ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৮’ প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোজাম্মেল।

প্রতিবেদনে বলা হয়, ঈদযাত্রা শুরুর পর থেকে ঈদ শেষে ঢাকায় ফেরার পথে মোট ২৩৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২৫৯ জনের। এ তথ্য তুলে ধরে সড়কে দুর্ঘটনাজনিত মৃত্যু কমিয়ে আনতে ১০ দফা সুপারিশ করা হয়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।