সবচেয়ে অলস দেশ কুয়েত, পরিশ্রমী উগান্ডা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন অনুসারে, প্রতি চার জনের একজনের যতটা ব্যায়াম করা দরকার, তা করা হয় না। ১৬৮টি দেশের ওপর চালানো এই জরিপ অনুসারে, উগান্ডা সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষের দেশ। আর সবচেয়ে অলস মানুষের দেশ কুয়েত।

এতে অস্ট্রেলিয়া ৯৭তম, ভারত ১১৭তম, ফিলিপিন্স ১৪১তম, যুক্তরাষ্ট্র ১৪৩তম, যুক্তরাজ্য ১২৩তম, সিঙ্গাপুর ১২৬তম এবং ব্রাজিল ১৬৪তম অবস্থানে আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কুয়েত, আমেরিকান স্যামোয়া, সৌদি আরব ও ইরাকের অর্ধেকেরও বেশি সংখ্যক মানুষ ব্যায়াম করে না। অন্যদিকে উগান্ডার মাত্র পাঁচ দশমিক পাঁচ শতাংশ মানুষ এই বিষয়ে যথেষ্ট সক্রিয় না।

সংস্থাটির মতে, প্রতি সপ্তাহে একজন মানুষের কমপক্ষে ৭৫ মিনিট ব্যায়াম করাই যথেষ্ট। বেশির ভাগ দেশের পুরুষদের তুলনায় নারীরা বেশি অলস। ধনী দেশের চেয়ে গরিব দেশের মানুষ বেশি কর্মশক্তি সম্পন্ন।

বৈশ্বিক ব্যায়ামের মাত্রা ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত উল্লেখযোগ্য হারে বাড়েনি। তাই সংস্থাটির মতে, বিশ্বের বেশির ভাগ দেশের কর্মশক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া খুব জরুরি।

গত বুবধার(৫ সেপ্টেম্বর ২০১৮) যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।