চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আর নির্বাচন করছি না

শেষ পর্যন্ত নির্বাচন না করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি। কারণ আমি তো আর নির্বাচন করছি না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, হ্যাঁ, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমি আর নির্বাচন করছি না। আমার ভাই সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী নির্বাচন করবে, আমি তার সমর্থক হয়ে কাজ করবো। নির্বাচন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের কথা বলে তারা যেটা বলছেন, সেটা অবাস্তব, অবান্তর ও বোগাস।নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ এখন বিশ্বে রোলমডেল। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। সেটা তাদের ভুল ছিল। তাই বলে কেউ তো বলছে না যে ওই নির্বাচন সুষ্ঠু হয়নি? শেখ হাসিনার অধীনে সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।