এটা ক্যামেরা ট্রায়াল নয় খালেদার নিরাপত্তার জন্যই কারাগারে আদালত বসানো হয়েছে: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কারাগারে আদালত বসানো হয়েছে। এটা ক্যামেরা ট্রায়াল নয়। বললেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর ২০১৮) রাজধানীর তেজগাঁওয়ে সমকাল পত্রিকা অফিসে আয়োজিত ‘সমতলের ক্ষুদ্র জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: প্রাতিষ্ঠানিক নীতি কাঠামোর দাবি’ শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, নিরাপত্তাজনিত বা অন্য কোনও কারণে গত সাত মাস মূল আসামি কোর্টে হাজিরা দিচ্ছে না। তাই তার নিরাপত্তা আরও সুনিশ্চিত করার জন্য সেখানে কোর্ট বসানো হয়েছে। এতে কারও অধিকার খর্ব করা হয়নি।

তিনি বলেন, একটা কথা উঠেছে যে এটা ক্যামেরা ট্রায়াল। ক্যামেরা ট্রায়ালের সংজ্ঞা হচ্ছে যেখানে কোনও পাবলিক বা মিডিয়াকে প্রবেশ করতে দেয়া হবে না। যেখানে শুধু বিচারক, আসামি আর প্রয়োজন হলে তার আইনজীবীকে রাখা হয়। এমনকি এর কোনও তথ্যাদি প্রকাশও করা যাবে না।

আইনমন্ত্রী বলেন, গতকাল জিয়া চ্যারিটেবল মামলার আসামি খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এতেই প্রমাণিত হয় যে এই কোর্ট সবার জন্য উন্মুক্ত ছিল। যেখানে আদালত বসানো হয়েছে, সেখানে কারও প্রবেশাধিকার নিষিদ্ধ নয়। এটা ক্যামেরা ট্রায়ালের সংজ্ঞায়ও পড়ে না।

নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা না করে বিচারকে কিভাবে বয়কট করা যায় বিএনপির আইনজীবীরা সেই চেষ্টাই করছেন উল্লেখ করে তিনি বলেন, এতে শুধু এটাই প্রমাণিত হয় যে তারা নিজেদের দোষী সাব্যস্ত করছেন। এই কারণে তারা বিচারের সম্মুখীন হতে চান না।

তিনি আরও বলেন, তারা নিজেদের নির্দোষ প্রমাণিত করতে পারলে কোনও অসুবিধা নেই। বিচার সুষ্ঠু হচ্ছে ও হবে। ন্যায় বিচার তারা পাবেন।

আদালতে খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে মন্ত্রী বলেন, এটা হয়ত তার ইমোশনাল বক্তব্য। এটাকে আমি খুব একটা গুরুত্ব দেবো না।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।