হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নছিমন গাড়ির ধাক্কায় ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী হাতিয়ার নলচিরা-জাহাজমারা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকালে খাসেরহাট বাজারের উত্তর পাশের বেরা রোডের মাথায় নলচিরা-জাহাজমারা প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আকতার, ইসরাত জাহান এবং খাসেরহাট মাজেদিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী লিনা আকতার।
জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পথে বেরা রোডের মাথায় নলচিরা-জাহাজমারা প্রধান সড়কে শিক্ষার্থীদের চাপা দেয় একটি চলন্ত নছিমন। এতে আহত হন ওই তিন শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে আসে। এসময় তারা চারটি যাত্রীবাহী নছিমন ও জিপ গাড়ি ভাংচুর করে। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক ও পরিষদ ভবনের সামনে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এ অবরোধকে বানচাল করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি চালককে আইনের আওতায় এনে শাস্তি না দিলে তারা রাস্তা ছাড়বে না।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।