সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না?: কাদের

কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন নয়। সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না? এমন প্রশ্ন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকেলে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা অভিযোগ করেছেন- কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন। কিন্তু আমি জানতে চাই, সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না।এটা যদি সংবিধানের লঙ্ঘন হয় তাহলে সেটি করেছেন জেনারেল জিয়াউর রহমান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা কী ভুলে গেছেন, কারাগারে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয়েছিল। সংবিধানে লেখা নেই কারাগারে আদালত বসানো যাবে না।এটা যদি খালেদা জিয়া না মানেন, তাহলে সিদ্ধান্ত নিয়েছেন আদালত, ব্যবস্থাও নেবেন আদালত। সরকারের কিছু বলার নেই।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।