ব্রিটেনের স্কুলেও মোবাইল ফোন নিষিদ্ধের দাবি উঠছে

সম্প্রতি ফ্রান্সে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে দেশটির সরকার। তবে ব্রিটেনের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের একটি বড় অংশই চাইছেন একই নিয়ম তাদের দেশেও বাস্তবায়ন করা হোক। খবর স্কাই নিউজের।

এক গবেষণায় দেখা গেছে, ৭০ ভাগ ব্রিটিশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি মনে করেন দেশটির সরকারেরও একই ধরনের পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করা উচিত।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ইসেটের বরাদ্দ করা ওই জরিপে অধিকাংশ ব্রিটিশ বাবা-মাই বলেছেন, তারা মনে করেন ক্লাস চলাকালীন সময় মোবাইল ফোন নিষিদ্ধ করা উচিত। আর উত্তরদাতাদের ৯৩ ভাগ বলেছেন, ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ফোনের আরও ভালো ব্যবহার হওয়া উচিত।

জরিপে দেখা গেছে, ক্লাস চলাকালে মোবাইল ফোনের কারণে সন্তানদের পড়াশোনায় অনাগ্রহ সৃষ্টি হওয়া নিয়ে বাবা-মায়েরা খুব উদ্বিগ্ন। এর পরের অবস্থানেই রয়েছে স্কুলে বুলিংয়ের শিকার হওয়ার আশঙ্কা।

উত্তরদাতাদের এক-তৃতীয়াংশ মনে করেন, মোবাইল ফোনের কারণে তাদের সন্তানরা অনলাইন শিকারিদের কবলে পড়ছে।

ইন্টারনেট ম্যাটার্স নামের প্রতিষ্ঠানের গবেষণায়, ৫৯ ভাগ ব্রিটিশ বাবা-মা বলেছেন, তারা মনে করেন ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ফোন নিষিদ্ধ করা উচিত। আর ৫১ ভাগ উত্তরদাতা বলেছেন, স্কুলে মোবাইল ফোন নিতে দেয়ায় উচিত নয়।

উল্লেখ্য, পড়াশোনায় মনোযোগ বাড়াতে ও অনলাইন বুলিং ঠেকাতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে ফ্রান্স। ফরাসি সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধী ও জরুরি প্রয়োজন ছাড়া শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।