চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নেই, বেড়েছে ডেঙ্গুর : মেয়র সাঈদ খোকন।

গত বছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ছিল, এবার নেই। তবে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তবে পরিস্থিতি উদ্বেগজনক নয়। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা/প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, রাজধানীতে চিকুনগুনিয়ার প্রভাব নেই। ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। তবে সেটা নিয়ে নগরবাসির আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, গত দুই-তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে পরিস্থিতি উদ্বেগজনক নয়। এমনকি আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতও নয়।
মেয়র আরও বলেন, আমরা প্রথম পর্যায়ে প্রায় ১৫ হাজার বাসা বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করেছি। দ্বিতীয় পর্যায়ে ধানমন্ডি ও কলাবাগান এলাকায় ১৭ হাজার বাসাবাড়িতে লার্ভা ধ্বংস করেছি। এই এলাকার প্রায় ৩৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে।
তিনি বলেন, সবার সন্মিলিত প্রচেষ্টায় দ্রুতই একটি ডেঙ্গুমুক্ত শহর উপহার দেবো। এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মেয়র বলেন, আপনার বাসা-বাড়ির পরিত্যাক্ত টায়ার, ফুলের টব, এসির আউটারে জমে থাকা পানি পরিস্কার করুন। কোনো জায়গায় পাঁচদিনের বেশি পানি জমতে দেবেন না। কেননা পাঁচদিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার বংশ বিস্তারের সম্ভাবনা থাকে। তাই আপনার একটু সচেতনতা প্রিয়জনের জীবনকে রক্ষা করতে পারবে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,